গোপনীয়তা নীতি
আমরা কী রাখি
ডেমো ফর্মে আপনি যা দেন: নাম, ক্লিনিক বা চেম্বারের নাম, মোবাইল নম্বর আর বার্তা। সাথে পাতার ভাষা, আনুমানিক দেশ, ব্রাউজারের সংক্ষিপ্ত বিবরণ আর আইপি ঠিকানার একটি হ্যাশ। আসল আইপি ঠিকানা আমরা রাখি না।
কেন রাখি, কে দেখে
শুধু আপনার সাথে যোগাযোগ করে ডেমো আর অ্যাকাউন্ট সেটআপের জন্য। তথ্যটি দেখেন কেবল ডাক্তারখানার দল। কারো কাছে বিক্রি বা হস্তান্তর করা হয় না।
কতদিন রাখি
জমা দেওয়ার ১৮০ দিন পর তথ্য মুছে ফেলা হয়। আইপি ঠিকানার হ্যাশ ৩০ দিন পর মুছে ফেলা হয়।
মুছে ফেলার অনুরোধ
আগেই মুছে ফেলতে চাইলে admin@daktarkhana.bd ঠিকানায় ইমেইল করুন।
কুকি
এই সাইট কোনো কুকি ব্যবহার করে না। ভিজিটের পরিসংখ্যানের জন্য কুকিবিহীন Cloudflare Web Analytics ব্যবহার করা হয়।